তৃণমূল ও আইএসএফ কর্মীদের ব্যাপক সংঘর্ষ
February 11, 20266:53 am

ভাঙড়ের ভোগালি-২ পঞ্চায়েতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সমীক্ষাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধল। অভিযোগ, তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যের পাল্টা হিসেবে আইএসএফ কর্মীরা শাসকদলের সদস্যদের বাড়িতে সমীক্ষায় বাধা দেন। অন্যদিকে, আইএসএফ-এর দাবি, প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে বেছে বেছে শুধু তৃণমূল কর্মীদের নাম তালিকায় তোলা হচ্ছিল। বচসা থামাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।