SIR: সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মানতে কমিশনের বিজ্ঞপ্তি
February 11, 20267:21 am

রাজ্যে SIR-পর্বের শুনানির নোটিস, দাবি ও আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা ও নির্দেশাবলি কঠোরভাবে মেনে চলতে হবে ERO এবং AERO-দের। নির্দেশের লঙ্ঘন করলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। এবং সংশ্লিষ্ট ERO এবং AERO-দের বিরুদ্ধে পদক্ষেপও করা হতে পারে বলে আজ, মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল কমিশন। CEO দফতরের তরফে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা।