পুরানো গাড়ি কেনার কথা ভাবছেন? এই ভুলগুলো করলে পকেট খালি হতে পারে মুহূর্তেই!

নিউজ ডেস্ক : নিজের একটি গাড়ি থাকবে, এমন ইচ্ছা কার না থাকে? কিন্তু নতুন গাড়ির চড়া দামের বদলে অনেকেই এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে ঝুঁকছেন। তবে সস্তায় স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনি কি কোনো বড় বিপদে পা দিচ্ছেন না তো? মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার কষ্টের টাকা নষ্ট করার পাশাপাশি আপনার ও আপনার পরিবারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই কেনার আগে খুঁটিয়ে দেখা জরুরি।
গাড়িটি ভালো অবস্থায় আছে কি না বুঝতে অভিজ্ঞ মেকানিক দিয়ে টেস্ট ড্রাইভ করানো ও কাগজপত্র যাচাই করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিশেষ করে আরসি (RC) বইতে মালিকানার তথ্য, ইন্স্যুরেন্সের মেয়াদ এবং সার্ভিস হিস্ট্রি অবশ্যই মিলিয়ে দেখুন। ইঞ্জিনের অবস্থা বা টায়ার ঠিক না থাকলে পরে বড় খরচের ধাক্কা সামলাতে হতে পারে। তাই হুজুগে না মেতে সতর্ক হয়ে যাচাই করলে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই হবে সেরা ডিল।