অনুষ্ঠিত হলো ডাঃ নন্দ কুমার মেমোরিয়াল কেজি স্কুলের ৩১ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২০২৬ পুরস্কার প্রদান অনুষ্ঠান

দেবাশীষ সিংহ/ নদীয়া।
১০ ফেব্রুয়ারি ২৬ নবদ্বীপ ডাঃ নন্দ কুমার মেমোরিয়াল কে জি স্কুলের ৩১ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান ২০২৬ অনুষ্ঠিত হলো নবদ্বীপ মনিপুর রাজবাড়ীর বকুলতলা মাঠে। এদিনের সন্ধ্যায় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ সরকার এবং বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্যা আরজুবানু খাতুন। অনুষ্ঠানের শুরুতে যার নামাঙ্কিত এই বিদ্যালয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধক প্রসেনজিৎ সরকার। এরপর উপস্থিত অতিথিদের উত্তরিয় পড়িয়ে গোলাপ দিতে বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক প্রসেনজটি সরকার বলেন এমন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য ম্বে করছি। তিনি বলেন নবদ্বীপ শহরে যেসমস্ত এই ধরনের বিদ্যালয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলো নন্দ কুমার কেজি স্কুল। এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মী যারা আছেন প্রত্যেকে ছোট ছোট শিশুদের যত্ন সহকারে দেখা শোনা করে থাকেন।

বিশেষ অতিথি আরজু বানু খাতুন বলেন, আমি এই স্কুলে অনেক দিন থেকেই জড়িত তার কারণ তিনি বলেন আমার সন্তান এই স্কুলেই পড়াশোনা করেছে, তাই এই স্কুক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আগামী দিনে এই স্কুল আরো বড় হয়ে উঠুক তার জন্য আমার ক্ষমতা অনুযায়ী সবরকম সহযোগিতা করবে বলে জানান। এরপর শুরু হয় স্কুলের ছাত্র ছাত্রীদের বার্ষিক পুস্ককারণ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *