ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার, যুবসাথী নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ আগস্টের বদলে আগামী ১লা এপ্রিল থেকেই ২১-৪০ বছর বয়সী বেকার যুবকদের মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই লক্ষ্যে ফেব্রুয়ারি মাসেই প্রতিটি বিধানসভায় বিশেষ ক্যাম্প করে আবেদনপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর এই তড়িঘড়ি সিদ্ধান্তকে ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি ২০১৩ সালের ‘যুবশ্রী’ প্রকল্পের উদাহরণ টেনে অভিযোগ করেন যে, লক্ষাধিক বেকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েও কয়েক বছর পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুভেন্দুর দাবি, ভোটব্যাংক ধরতেই এই নতুন নাম দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সরকারের এই পদক্ষেপে কর্মসংস্থানের প্রকৃত সংকটের সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।