সরকারি হাসপাতালে পরিষেবায় গাফিলতি? এবার সরাসরি অ্যাকশনে স্বাস্থ্য ভবন!

সরকারি হাসপাতালে পরিষেবায় গাফিলতি? এবার সরাসরি অ্যাকশনে স্বাস্থ্য ভবন!

রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখতে এক বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। হাসপাতালের দৈনন্দিন কাজ ও রেফারাল ব্যবস্থার ওপর কড়া নজরদারি চালাতে স্বাস্থ্য ভবনে চালু হলো ‘ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম’। ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও আধিকারিকের একটি দল নিয়মিত ড্যাশবোর্ড পর্যবেক্ষণের মাধ্যমে পরিষেবার যেকোনো খামতি দ্রুত শনাক্ত করবেন। মূলত রোগীদের ভোগান্তি কমিয়ে পরিষেবায় গতি আনাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।

সোম থেকে শনিবার দুই শিফটে সক্রিয় থাকা এই কন্ট্রোল রুমের জন্য একাধিক হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। রেফারাল সংক্রান্ত সমস্যার জন্য ৯৮৩৬৭২৯৮৭৪ নম্বরে এবং সাধারণ অভিযোগের জন্য ৮১০০৩১৯১৯৩ বা ৯৯০৩৫০৯৮৮৮ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৩০৫৪২ বা ২৩৫৭৭৯২৬-এও মিলবে সহায়তা। হাসপাতালের অভ্যন্তরীণ ড্যাশবোর্ড খতিয়ে দেখে তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করতে স্বাস্থ্য দফতরের এই নজরদারি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *