মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতেও নেই ছাড়! বিধানসভার নিয়ম নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতেও নেই ছাড়! বিধানসভার নিয়ম নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

বিধানসভার ভেতরে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, স্পিকারের জারি করা নিয়ম মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়া উচিত নয়। আইন সবার জন্য সমান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

শুনানিতে অ্যাডভোকেট জেনারেল মুখ্যমন্ত্রীর পদকে সাংবিধানিক মর্যাদা দিয়ে বিশেষ নিরাপত্তার সওয়াল করেন। তবে আদালত জানায়, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করলেও নিয়ম যেন সকল বিধায়কের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। আগামী ২৭ এপ্রিল এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *