জাতীয় সঙ্গীতে বড় বদল! ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্র সরকারের কড়া প্রোটোকল জানুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে সমস্ত সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের ঠিক আগেই বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ বাজাতে হবে। বিশেষত রাষ্ট্রপতি ও রাজ্যপালের উপস্থিতিতে অসামরিক পুরস্কার প্রদান বা ভাষণ চলাকালীন এই নিয়ম কার্যকর হবে। গানটি বাজার সময় উপস্থিত সকলকে সশ্রদ্ধচিত্তে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টির ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ছয়টি শ্লোক বিশিষ্ট পূর্ণাঙ্গ গানটি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হবে। তবে সিনেমা হলে বা তথ্যচিত্র প্রদর্শনের সময় জাতীয় গান বাজলে দর্শকদের দাঁড়ানোর প্রয়োজন নেই, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দ্রুত এই প্রোটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।