বাংলায় মাত্র ১ থেকে ৩ দফাতেই বিধানসভা ভোট? মার্চের শুরুতেই বাজতে পারে দামামা!

বাংলায় মাত্র ১ থেকে ৩ দফাতেই বিধানসভা ভোট? মার্চের শুরুতেই বাজতে পারে দামামা!

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মার্চ মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। ১ মার্চ ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের বাংলা সফরের পরই চূড়ান্ত হতে পারে ভোটের দিনক্ষণ। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সরকার গঠনের লক্ষ্যে প্রস্তুতি এখন তুঙ্গে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই দিল্লিতে কমিশনের সঙ্গে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন।

প্রশাসনিক সূত্রে খবর, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলে কমিশন এবার মাত্র এক দফাতেই ভোট করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। তবে কমিশন নিশ্চিত করেছে, কোনোভাবেই দফার সংখ্যা তিনের অধিক হবে না। উল্লেখ্য, ২০০১ সালের পর এবারই প্রথম বাংলায় এত কম দফায় ভোট হতে পারে। এক দফায় ভোট হলে রাজনৈতিক দলগুলোর বহিরাগত জমায়েত নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *