১২ ফেব্রুয়ারি স্তব্ধ হবে দেশ? ৩০ কোটি শ্রমিকের মেগা ধর্মঘটে বড় বিপাকের আশঙ্কা!
February 11, 202610:05 am

কেন্দ্রের ‘শ্রমিক ও কৃষক বিরোধী’ নীতির প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের দাবি, এবারের সর্বভারতীয় ধর্মঘটে রেকর্ড ৩০ কোটি শ্রমিক অংশ নেবেন। সংযুক্ত কিষান মোর্চা ও বিভিন্ন ছাত্র সংগঠন এই আন্দোলনে সংহতি জানানোয় দেশজুড়ে স্বাভাবিক জনজীবন ও পরিষেবা মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই দেশের প্রায় ৬০০টি জেলায় ধর্মঘটের প্রস্তুতি তুঙ্গে। ওড়িশা ও আসামের মতো রাজ্যগুলোতে সম্পূর্ণ শাটডাউনের সম্ভাবনা রয়েছে। মনরেগা প্রকল্পের পুনর্বহাল ও কর্পোরেটপন্থী নীতির বিরোধিতায় সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে শিল্পাঞ্চল ও গ্রামীণ স্তরে এই বিশাল কর্মবিরতি পালিত হবে। সাধারণ মানুষকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সতর্ক থাকতে বলেছে ইউনিয়নগুলি।