‘মাটি কামড়ে পড়ে থাকুন, বিজেপিকে এক ইঞ্চি জমি নয়’, ভবানীপুরে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

‘মাটি কামড়ে পড়ে থাকুন, বিজেপিকে এক ইঞ্চি জমি নয়’, ভবানীপুরে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর শুনানি ঘিরে দলীয় কাউন্সিলর এবং বিএলএ-দের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানির সময়সীমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায় এই ক’দিন বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। নেত্রীর স্পষ্ট বার্তা, কমিশনের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ম নজর রাখতে হবে এবং একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না পড়ে।

বৈঠকে নেত্রী সাফ জানান, বহিরাগত মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব হওয়ায় এখন বাড়তি তৎপরতা দেখাতে হবে। বিজেপি শাসিত রাজ্য থেকে আসা প্রতিনিধিদের হস্তক্ষেপ রুখতে নাওয়া-খাওয়া ভুলে কর্মীদের মানুষের দুয়ারে যাওয়ার পরামর্শ দেন তিনি। ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের উপস্থিতিতে প্রায় ২৮০ জন বিএলএ-র মনোবল বাড়িয়ে মমতা নির্দেশ দেন, শুনানির শেষ মুহূর্ত পর্যন্ত ময়দান ছাড়া চলবে না।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *