বড় স্বস্তি! ভারত-আমেরিকা চুক্তিতে রাতারাতি বদল, আপনার পকেটে কি টান পড়বে না লাভের মুখ দেখবেন কৃষকরা?

নিউজ ডেস্ক: আমেরিকা থেকে পণ্য কেনায় ভারত কি আর বাধ্য থাকবে? হোয়াইট হাউসের নতুন রিপোর্টে দেখা যাচ্ছে, ভারত এখন ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ নয়, বরং কেবল ‘ইচ্ছুক’। অর্থাৎ, দেশের স্বার্থ অনুযায়ী কেনাকাটার পূর্ণ স্বাধীনতা থাকছে দিল্লির হাতে। এর সরাসরি প্রভাব পড়বে আমাদের বাজারে, যেখানে আন্তর্জাতিক চাপের বদলে ভারতীয় অর্থনীতির ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
সবচেয়ে বড় খবর হলো ডাল আমদানিতে শুল্ক ছাড়ের তালিকা থেকে ভারতকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের কী লাভ? বিদেশের সস্তা ডাল দেশের বাজারে ছেয়ে গেলে দেশি চাষিরা চরম লোকসানে পড়তেন, যা খাদ্যশৃঙ্খলে অস্থিরতা তৈরি করতে পারত। এখন ভারত নিজের মতো শুল্ক বসাতে পারবে, ফলে সুরক্ষিত থাকবে কৃষকদের আয়। ডিজিটাল ট্যাক্স নিয়েও আমেরিকা সুর নরম করায় দেশীয় প্রযুক্তি খাত বড় ধাক্কা থেকে বেঁচে গেল।