ভারত-পাকিস্তান দ্বৈরথ কি বাংলাদেশের ক্রিকেটকে খাদের কিনারায় ঠেলে দিল?

ভারত-পাকিস্তান দ্বৈরথ কি বাংলাদেশের ক্রিকেটকে খাদের কিনারায় ঠেলে দিল?

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট কি শেষমেশ বাংলাদেশের ক্রিকেটের জন্যই বিপদ ডেকে আনল? ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই ভোলবদল করল বাংলাদেশ সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এখন দাবি করছেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নাকি ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের। অথচ এর আগে সরকারই সরাসরি ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিল।

সরকারের এই আকস্মিক অবস্থানে সাধারণ সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে। দায় এড়ানোর এই খেলায় আদতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেটীয় ভাবমূর্তি। আইসিসি কোনো শাস্তি না দিলেও, গ্যালারি শূন্য থাকা এবং বড় মঞ্চে সুযোগ হারানোর প্রভাব ক্রিকেটারদের ক্যারিয়ার ও দেশের ক্রীড়া উন্মাদনায় কতটা দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *