সস্তায় তেল কিনছে ভারত, আপনার পকেটে কি এবার স্বস্তি ফিরবে?
February 11, 20261:42 pm

নিউজ ডেস্ক: সস্তায় তেল পেলেই সেখান থেকে আমদানির পথে হাঁটছে ভারত। কিন্তু সাধারণ মানুষের এতে কী লাভ? বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ, সস্তায় ক্রুড অয়েল আমদানি করা গেলে দেশের বাজারে জ্বালানির দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে।
এই কৌশলের ফলে একক কোনো দেশের ওপর নির্ভরতা কমবে এবং জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে। বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করার ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও আমদানিবিল নিয়ন্ত্রণে থাকবে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মধ্যবিত্তের জীবনযাত্রায়, যা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।