বোলিং নাকি ম্যাজিক? রহস্যময় উসমানের স্পিনে কি কুপোকাত হবে রোহিত-বিরাটরা?

নিউজ ডেস্ক : পাক স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে কি ভারতীয় ব্যাটাররা চাপে থাকবেন? আমেরিকার বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিয়ে উসমান সাফ জানিয়েছেন, বাড়তি চাপ আসলে ভারতের ওপর। তার দাবি, মাঠের বাইরের বিতর্ক নিয়ে না ভেবে তিনি কেবল নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে চান। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—উসমানের এই রহস্যময় ডেলিভারি সামলানো কি ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে?

উসমানের বোলিং ভঙ্গি নিয়ে বিতর্ক থাকলেও অশ্বিনের মতো বিশেষজ্ঞরা একে বৈধ বলছেন। ডেলিভারির ঠিক আগে কয়েক সেকেন্ড থমকে যাওয়ার অদ্ভুত কৌশল ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। পিএসএলে দুবার ছাড়পত্র পাওয়া এই ‘তুরুপের তাস’ কি ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে ধস নামাতে পারবে? পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ‘ফতেহ’-এর মতো উসমানের স্পিন বিষ ভারতের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *