সারাদিন না খেয়ে থাকলে শরীরের কী হয়? জেনে নিন উপবাসের আসল লাভ-ক্ষতি!
February 11, 20262:29 pm

নিউজ ডেস্ক: আপনি কি ভাবছেন একদিন না খেয়ে থাকলেই ওজন কমে যাবে? ২৪ ঘণ্টার এই উপবাস আপনার মেটাবলিজম ও ব্লাড সুগারে বড়সড় বদল আনতে পারে। নিয়মিত উপবাসে শরীরের জমে থাকা চর্বি শক্তি হিসেবে খরচ হয়, যা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। তবে হুটহাট শুরু করার আগে জেনে নেওয়া ভালো এটি আপনার শরীরের ওপর আসলে কী প্রভাব ফেলে।
গবেষণা বলছে, দীর্ঘ উপবাসে কোলেস্টেরল সাময়িক বাড়লেও ট্রাইগ্লিসারাইড কমে, যা হার্টের জন্য ভালো হতে পারে। তবে গর্ভবতী নারী, ১৮ বছরের কম বয়সী এবং টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। সুস্থ থাকতে এবং দীর্ঘমেয়াদি উপকার পেতে সঠিক নিয়ম মেনে ও পর্যাপ্ত জল খেয়ে উপবাস করা জরুরি। কোনো দীর্ঘ মেয়াদী ডায়েট শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।