উসমান তারিকের বোলিং কি সত্যিই অবৈধ? পাক স্পিনারের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন অশ্বিন

উসমান তারিকের বোলিং কি সত্যিই অবৈধ? পাক স্পিনারের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন অশ্বিন

নিউজ ডেস্ক : পাকিস্তানের উসমান তারিক কি নিয়ম মেনেই বল করছেন, নাকি স্রেফ ‘চাকিং’ করে উইকেট নিচ্ছেন? আমেরিকার বিরুদ্ধে তাঁর বিধ্বংসী বোলিংয়ের পর এই প্রশ্নই এখন ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছে। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই আসরে নামলেন ভারতীয় স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, চোখে দেখে কাউকে অভিযুক্ত করা ঠিক নয়; কারণ ১৫ ডিগ্রির সূক্ষ্ম নিয়ম খালি চোখে ধরা আসাম্ভব।

এই বিতর্কের প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ ক্রিকেটপ্রেমীদের অভিজ্ঞতায়। যদি একজন কার্যকর বোলারের অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন ওঠে, তবে তা খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট করে। অশ্বিন মনে করেন, আইসিসির ল্যাবে পরীক্ষা ছাড়া কাউকে চকার বলা অনুচিত। বর্তমানে পাক শিবিরে স্বস্তি ফিরলেও, আইসিসি আনুষ্ঠানিক তদন্ত শুরু করলে তারিকের ক্যারিয়ার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *