লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করেছেন? জেনে নিন ঠিক কবে ঢুকবে আপনার প্রথম টাকা!
February 11, 20262:39 pm

নিউজ ডেস্ক : আবেদন তো করলেন, কিন্তু পকেটে টাকা আসবে কবে? রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, এখন আর স্বাস্থ্যসাথী কার্ডের ঝক্কি নেই, শুধু আধার কার্ড থাকলেই কেল্লাফতে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই সাধারণ মহিলারা ১,৫০০ এবং এসসি-এসটিরা ১,৭০০ টাকা করে পাবেন। এই বর্ধিত ভাতার সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে, যা দৈনন্দিন খরচ সামলাতে মা-বোনেদের বড় ভরসা হয়ে উঠবে।
প্রশাসনিক নিয়ম বলছে, ফর্ম জমা দেওয়ার পর বিডিও বা এসডিও অফিস থেকে আপনার তথ্য যাচাই করা হবে। সব ঠিক থাকলে জেলাশাসকের চূড়ান্ত অনুমোদনের ৩০ থেকে ৬০ দিনের মধ্যেই প্রথম দফার টাকা ঢুকবে। মনে রাখবেন, অ্যাকাউন্টটি যেন অবশ্যই আধার-লিঙ্কড থাকে। প্রায় ২০ লক্ষ নতুন আবেদনকারীকে এই সুবিধার আওতায় এনে রাজ্য সরকার সাধারণ মানুষের হাতে দ্রুত নগদ টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে।