এক দফায় নারাজ কমিশন! বঙ্গে কয় দফায় ভোট? দিনক্ষণ নিয়ে এল বড় আপডেট

এক দফায় নারাজ কমিশন! বঙ্গে কয় দফায় ভোট? দিনক্ষণ নিয়ে এল বড় আপডেট

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এক দফায় ভোট করানোর প্রস্তাব দিলেও, জাতীয় কমিশন তিন থেকে চার দফায় ভোট গ্রহণের পক্ষপাতী। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বিভিন্ন ভাগে ভাগ করে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা চলছে। মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বিবেচনা করেই কমিশন একাধিক দফায় ভোট করানোর কথা ভাবছে।

নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। সূত্রের খবর, তালিকা প্রকাশের পরপরই আগামী ২ বা ৩ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ ও পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে শেষ হতে চলায়, তার আগেই ভোট গ্রহণ ও সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজনৈতিক মহলের মতে, মার্চের শুরুতেই কমিশনের এই ঘোষণা বঙ্গ রাজনীতির সমীকরণ স্পষ্ট করে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *