রাজ্যে মোদী সরকারের মাস্টারস্ট্রোক! কত কোটির বিনিয়োগ এল বাংলাতে? জানুন বিস্তারিত

রাজ্যে মোদী সরকারের মাস্টারস্ট্রোক! কত কোটির বিনিয়োগ এল বাংলাতে? জানুন বিস্তারিত

কেন্দ্রীয় পিএলআই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের শিল্পমহলে বড়সড় সাফল্যের ইঙ্গিত মিলেছে। সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ জানান, রাজ্যের ১৩টি উৎপাদনকারী সংস্থা এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ প্রশস্ত করছে। এছাড়া, কলকাতা ও হাওড়ার জগদীশপুরে দুটি বৃহৎ টেক্সটাইল পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রায় ৫৬ কোটি টাকা বরাদ্দ করেছে, যার বড় অংশই পৌঁছে গিয়েছে রাজ্যে।

অন্যদিকে, তাজপুর বন্দরের বর্তমান অচলাবস্থা নিয়ে রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ২০২২ সালে আদানি গোষ্ঠীকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হলেও বর্তমানে সরকার পুনরায় নতুন করে দরপত্র আহ্বান করেছে। বন্দরের কাজ কেন থমকে আছে, সে বিষয়ে কেন্দ্র অবগত বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যের শিল্প মানচিত্রে এই দুই বড় প্রকল্পের অগ্রগতি নিয়ে এখন জোর চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *