রাহুল গান্ধীর হাতে অপ্রকাশিত বই! তুঙ্গে বিতর্ক, মুখ খুলে বড় আপডেট দিলেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

রাহুল গান্ধীর হাতে অপ্রকাশিত বই! তুঙ্গে বিতর্ক, মুখ খুলে বড় আপডেট দিলেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

সাবেক সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা ‘ফোর স্টারস অব ডেস্টিনি’ ঘিরে ঘনীভূত রহস্যের মাঝে নীরবতা ভাঙলেন লেখক নিজেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশক সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস’-এর বিবৃতি শেয়ার করে তিনি স্পষ্ট জানান, বইটির কোনো অনুমোদিত কপি এখনও বাজারে আসেনি। প্রকাশকের দাবি, ইন্টারনেটে ঘুরতে থাকা পিডিএফ কপিগুলো সম্পূর্ণ অবৈধ এবং কপিরাইট লঙ্ঘনের শামিল। এমনকি এই ঘটনায় দিল্লি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

বিতর্কের সূত্রপাত হয় সংসদ ভবনে রাহুল গান্ধীর হাতে বইটির একটি কপি দেখা যাওয়ার পর। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন ছাড়াই কীভাবে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জনসমক্ষে এল, তা নিয়ে লোকসভায় তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। পেঙ্গুইন কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, কোনো বই প্রি-অর্ডারে থাকা আর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়া এক বিষয় নয়। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র ও আইনি জটিলতার গ্যাঁড়াকলে বইটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় থাকলেও, নারাভানের এই সমর্থন বিষয়টিকে নতুন মাত্রা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *