ভোটার তালিকা থেকে কি নাম বাদ পড়ছে? শুনানির দুশ্চিন্তা কাটাতে বড় আপডেট দিল কমিশন

নিউজ ডেস্ক: আপনার কি এখনও ভোটার তালিকার শুনানি বাকি? নাম কাটা যাওয়ার ভয়ে কি রাতের ঘুম উড়েছে? দুশ্চিন্তার কিছু নেই, কারণ ভোটারদের স্বার্থে শুনানির সময়সীমা বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। ফলে যাঁদের প্রক্রিয়া এখনও আসাম্পূর্ণ, তাঁরা বাড়তি সুযোগ পাচ্ছেন। মনে রাখবেন, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তাই তাড়াহুড়ো না করে সঠিক নথিতেই মিলবে সমাধান।
সাধারণ মানুষের ওপর এর প্রভাব কী? সঠিক সময়ে শুনানি না হলে ভোটাধিকার হারানোর ঝুঁকি থাকে। তাই আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা জমির দলিলের মতো প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে বলছে কমিশন। এই বাড়তি সময় পাওয়ায় সাধারণ ভোটাররা এখন অনেক বেশি স্বস্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভয় না পেয়ে কেবল সঠিক প্রমাণপত্র সঙ্গে রাখলেই আপনার নাম ভোটার তালিকায় সুরক্ষিত থাকবে।