দিঘায় জগন্নাথ দর্শন কি আরও সহজ হচ্ছে? পর্যটকদের জন্য বিলাসবহুল হোটেলের মেগা প্ল্যান!
February 11, 20265:25 pm

নিউজ ডেস্ক: দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভিড় সামলাতে আপনি কি চিন্তিত? সাধারণ পর্যটকদের জন্য সুখবর নিয়ে আসছে হিডকো। উপাসনালয়ের পর এবার প্রায় ১০ একর জমিতে ৪৬টি প্লট জুড়ে তৈরি হচ্ছে বিশাল হোটেল কমপ্লেক্স। এতে পর্যটকদের থাকার সমস্যা মিটবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে।
প্রায় ২০০ কোটি টাকার এই মেগা প্রকল্পে ই-অকশন প্রক্রিয়ায় অংশ নেবে বড় বড় সংস্থা। হিডকো জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করা হবে। দিঘায় পর্যটক সমাগম এক কোটির গণ্ডি ছাড়ানোয় সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।