এক দিনেই ভোট ও গণভোট! ফল পেতে কেন দেরি হতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের?

নিউজ ডেস্ক : আপনি কি জানেন যে এবারের নির্বাচনে শুধু প্রতিনিধি বাছাই নয়, বরং দেশের শাসনব্যবস্থা বদলানোর বড় সুযোগ পাচ্ছেন? আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড় ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি আসনে সংসদ নির্বাচন হবে। তবে এবার ব্যালট বক্সে দুটি আলাদা কাগজ জমা দিতে হবে—একটি আপনার পছন্দের প্রার্থীর জন্য, অন্যটি সংবিধান সংস্কারের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের জন্য। একই সঙ্গে ভোট ও গণভোট হওয়ায় আপনার দেওয়া অমূল্য মতগুলো গুনতে নির্বাচন কমিশনের স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
এই জোড়া ভোটের কারণে নির্বাচনের ফলাফল ঘোষণার চূড়ান্ত সময় শুক্রবার বিকেল পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন জানাচ্ছে, রঙিন ব্যালটে গণভোটের ফল এবং সাধারণ নির্বাচনের ফল একসাথেই প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়। ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, এই প্রথম সংসদীয় আসনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর আপনার সরাসরি মতামত নেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালট এবং জোড়া গণনার এই চ্যালেঞ্জ সামলে কমিশন দ্রুত নির্ভুল ফল দিতে বদ্ধপরিকর।