পুলিশকর্তার ছেলেই যখন সাইবার প্রতারণার শিকার, আপনার টাকা কি সুরক্ষিত?
February 11, 20266:04 pm

নিউজ ডেস্ক: আপনি কি অনলাইনে ঘর ভাড়া খুঁজছেন? সাবধান! খোদ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলেই দিল্লিতে ঘর ভাড়া নিতে গিয়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন। এই ঘটনা প্রমাণ করে যে একটু অসতর্ক হলেই যে কেউ বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। সাইবার অপরাধীরা এখন এতটাই সক্রিয় যে সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা চরম ঝুঁকির মুখে।
তদন্তে নেমে ওড়িশা থেকে রাজেশ প্রধান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অনলাইনে লেনদেন করার সময় ওটিপি বা কিউআর কোড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে আপনার কষ্টার্জিত অর্থও নিমেষে উধাও হয়ে যেতে পারে।