রাজ্যে নতুন বিধানসভা গঠনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা: ভোট কি তবে দোরগোড়ায়?

রাজ্যে নতুন বিধানসভা গঠনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা: ভোট কি তবে দোরগোড়ায়?

পশ্চিমবঙ্গে আগামী ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠনের নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যের আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশিকার ফলে রাজ্য রাজনীতিতে ভোটের দামামা বেজে গেল বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, আসাম, কেরল ও পুদুচেরির বিধানসভার মেয়াদ শেষের তারিখও স্পষ্ট করেছে কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই মার্চের শুরুতে ভোটের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *