বেপরোয়া গতির বলি! দক্ষিণ বারাসাতে লরির তলায় পিষ্ট যাত্রী, এলাকায় তীব্র চাঞ্চল্য
February 11, 20266:21 pm

বেপরোয়া গতির রেষারেষি কেড়ে নিল আরও একটি প্রাণ। মঙ্গলবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসাত এলাকায় অটো থেকে ছিটকে পড়ে লরির ধাক্কায় মৃত্যু হলো রবীন গায়েন (৬০) নামে এক ব্যক্তির। নিয়ন্ত্রণ হারানো অটো থেকে তিনি রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ঘাতক লরিটি তাঁকে পিষে দেয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশের নজরদারিহীন রাস্তায় অটো ও ভ্যান চালকদের দাপট নিত্যদিনের ঘটনা। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে রাস্তায় স্পিড ব্রেকার ও স্থায়ী পুলিশ পিকেটের দাবি জানিয়েছেন।