ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি রাহুলের! ভারতের তথ্য ও কৃষকদের স্বার্থ নিয়ে কেন সরব বিরোধী দলনেতা?

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি রাহুলের! ভারতের তথ্য ও কৃষকদের স্বার্থ নিয়ে কেন সরব বিরোধী দলনেতা?

বাজেট অধিবেশনে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানান, আগে আমেরিকার শুল্ক ৩ শতাংশ থাকলেও বর্তমানে তা ৬ গুণ বেড়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। রাহুল অভিযোগ করেন, এই চুক্তির ফলে দেশের দরিদ্র কৃষক ও টেক্সটাইল শিল্প ধ্বংসের মুখে পড়েছে। ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার আসাম চুক্তি করেছে বলে তিনি দাবি করেন।

রাহুল গান্ধী স্পষ্ট জানান, ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় থাকলে আমেরিকার সঙ্গে সমান পর্যায়ে আলোচনা করত। তার মতে, ডলার রক্ষায় ভারতীয় তথ্য অত্যন্ত মূল্যবান সম্পদ, যা ট্রাম্পকে বুঝতে হবে। তিনি তিনটি শর্তের কথা উল্লেখ করে বলেন, ভারতের তথ্য নিরাপত্তা, শক্তি সুরক্ষা এবং কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমেরিকার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কথা বলা উচিত ছিল।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *