কনসার্টে নারীদের হেনস্থা! মাঝপথেই গান থামিয়ে দিলেন ক্ষুব্ধ জ্যাসমীন, তারপর যা ঘটল
February 11, 20266:49 pm

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে জ্যাসমীন স্যান্ডলসের গানের অনুষ্ঠানে দুই যুবক নারী দর্শকদের হেনস্থা করলে রণংদেহি মেজাজে ধরা দেন গায়িকা। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মাঝপথে গান থামিয়ে দেন তিনি। মঞ্চ থেকেই নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিয়ে অভিযুক্তদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ‘ধুরন্ধর’ খ্যাত এই শিল্পী।
নারীদের নিরাপত্তা নিয়ে আপসহীন জ্যাসমীন সাফ জানান, যেখানে মহিলারা সুরক্ষিত নন, সেখানে তিনি পারফর্ম করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের গান শুরু করলেও শিল্পীর এই সাহসী পদক্ষেপ এখন নেটদুনিয়ায় ভাইরাল। জ্যাসমীন ও মধুবন্তী বাগচীর দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি আয়েশা খানের উপস্থিতিতে অনুষ্ঠানটি জমে উঠলেও গায়িকার প্রতিবাদের ভাষা সবার প্রশংসা কুড়িয়েছে।