শেখ হাসিনার গড়ে প্রার্থী হিন্দু নেতা! গোপালগঞ্জে কি বদলাবে রাজনৈতিক সমীকরণ?
February 11, 20266:51 pm

বাংলাদেশে সাধারণ নির্বাচনের ডামাডোলে সবার নজর এখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র গোপালগঞ্জ-৩ আসনের দিকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন হিন্দু মহাজোটের নেতা আইনজীবী গোবিন্দচন্দ্র প্রামাণিক। রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু নির্যাতনের আবহে তার এই প্রার্থীপদ দেশের বহুত্ববাদ রক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই হেভিওয়েট কেন্দ্রে গোবিন্দর লড়াই মূলত বিএনপি, জামাত ও অন্যান্য ইসলামী দলগুলোর প্রার্থীদের বিরুদ্ধে। দলীয় শৃঙ্খলে আবদ্ধ না থেকে স্থানীয় সমস্যা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চরম ধর্মীয় মেরুকরণের এই সন্ধিক্ষণে ভোটাররা একজন নির্দল হিন্দু নেতাকে বেছে নেন নাকি প্রথাগত রাজনৈতিক দলগুলোই আধিপত্য বজায় রাখে, এখন সেটাই দেখার বিষয়।