সংসদ-বিধায়কদের কি মাঝপথেই সরানো যাবে? রাঘব চড্ডার ‘রাইট টু রিকল’ দাবিতে তোলপাড়!

সংসদ-বিধায়কদের কি মাঝপথেই সরানো যাবে? রাঘব চড্ডার ‘রাইট টু রিকল’ দাবিতে তোলপাড়!

জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে রাজ্যসভায় ‘রাইট টু রিকল’ বা প্রত্যাহারের অধিকার চালুর দাবি জানিয়েছেন আপ সাংসদ রাঘব চড্ডা। তাঁর মতে, পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদ বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত দীর্ঘ। ভোটাররা ভুল ব্যক্তিকে নির্বাচিত করলে পুরো অঞ্চল পিছিয়ে পড়ে। তাই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাবের মতো সাধারণ মানুষের হাতেও অযোগ্য সাংসদ-বিধায়কদের অপসারণের ক্ষমতা থাকা উচিত। একে তিনি ‘গণতন্ত্রের বিমা’ হিসেবে অভিহিত করেছেন।

কানাডা ও সুইৎজারল্যান্ডের উদাহরণ টেনে চড্ডা জানান, এই ব্যবস্থা চালু হলে রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থী দিতে বাধ্য হবে। তবে এর অপব্যবহার রুখতে তিনি ১৮ মাসের কাজের সুযোগ এবং ৫০ শতাংশ ভোটারের সমর্থনের মতো রক্ষাকবচের প্রস্তাবও দিয়েছেন। বর্তমানে ভারতের কিছু রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে এই নিয়ম থাকলেও জাতীয় ও রাজ্য স্তরে তা কার্যকর করার পক্ষে জোর সওয়াল করেন এই তরুণ সাংসদ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *