২৬-এ বিজেপির পতন নিশ্চিত? বাজেট বিতর্কে মোদী সরকারকে তুলোধুনো করলেন অভিষেক
February 11, 20267:36 pm

লোকসভায় কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করে বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ থেকে ২০২৪ সালের নির্বাচনী জয় তুলে ধরে তিনি দাবি করেন, ২০২৬ সালেও বিজেপির পরাজয় অনিবার্য। বাংলাকে প্রাপ্য ১.৯৬ লক্ষ কোটি টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি জানান, আর্থিক অবরোধ সত্ত্বেও বাংলা মাথা নত করবে না।
অভিষেকের অভিযোগ, কেন্দ্র ‘সহযোগী ফেডারালিজমের’ বদলে ‘সাবস্ক্রিপশন ভিত্তিক ফেডারালিজম’ চালাচ্ছে, যেখানে কেবল মিত্র রাজ্যগুলোই সুবিধা পাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের হয়রানি ও বাংলা ভাষার প্রতি অবমাননার বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, মানুষের কণ্ঠরোধ করা আসাম্ভব। এছাড়া মার্কিন কৃষি চুক্তির ফলে ভারতীয় কৃষকদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন।