১৪৫ বছরের ইতিহাস বদলে দিলেন সরিতা! টয় ট্রেনে প্রথম মহিলা টিটি হিসেবে নয়া নজির গোর্খা কন্যার

১৪৫ বছরের ইতিহাস বদলে দিলেন সরিতা! টয় ট্রেনে প্রথম মহিলা টিটি হিসেবে নয়া নজির গোর্খা কন্যার

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ১৪৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম হেরিটেজ টয় ট্রেনে কোনো মহিলা টিকিট পরীক্ষক (টিটি) নিযুক্ত হলেন। এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন গোর্খা কন্যা সরিতা ইয়োলমো। সোনাদার বাসিন্দা সরিতা বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা এবং এর আগে গুয়াহাটি-বেঙ্গালুরু ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে সফলভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। এবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী ঐতিহাসিক এই ট্রেনে সিনিয়র সিটিসি’র দায়িত্ব সামলাবেন তিনি।

রেল কর্তৃপক্ষের মতে, প্রতিকূলতা ও থাকা-খাওয়ার অনিশ্চয়তার কারণে সাধারণত মহিলারা এই পেশায় আসতে চান না, সেখানে সরিতার এই পদক্ষেপ অন্যদের জন্য বড় অনুপ্রেরণা। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, পর্যটকদের অন্যতম আকর্ষণ টয় ট্রেনকে আরও আধুনিক ও উন্নত পরিষেবা দিয়ে সাজিয়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শতাব্দী প্রাচীন এই হেরিটেজ ট্রেনের আয়ের রেকর্ড বজায় রাখতে এবং পরিষেবায় বৈচিত্র্য আনতেই সরিতাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *