দ্রুত ওজন কমাতে ম্যাজিক ড্রাগ খুঁজছেন? অজান্তেই ডেকে আনছেন না তো মরণব্যাধি ক্যানসার!

নিউজ ডেস্ক: শরীর থেকে মেদ ঝরিয়ে রাতারাতি রোগা হতে চান? ওজ়েম্পিক বা উইগোভির মতো ওষুধ এখন তুঙ্গে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি কতটা নিরাপদ? চিকিৎসকরা জানাচ্ছেন, এই ওষুধগুলি মূলত টাইপ ২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসার জন্য। আপনি যদি কেবল ওজন কমাতে এটি ব্যবহার করেন, তবে আপনার পেশি ৩৯ শতাংশ পর্যন্ত কমে শরীর ভেঙে পড়তে পারে। এছাড়া সঠিক পরামর্শ ছাড়া ব্যবহারে থাইরয়েড ক্যানসার বা প্যানক্রিয়াসের সমস্যার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
যাঁদের বিএমআই ৩৫-এর বেশি বা ডায়াবেটিসের সাথে হার্টের রোগ আছে, কেবল তাঁরাই নির্দিষ্ট পরীক্ষার পর এটি নিতে পারেন। সপ্তাহে মাত্র একদিনের এই ওষুধ পাকস্থলীতে খাবার বেশিক্ষণ জমিয়ে রেখে খিদে কমিয়ে দেয়। তবে প্যানক্রিয়াটাইটিস বা গলব্লাডারের সমস্যা থাকলে এটি এড়িয়ে চলাই শ্রেয়। মনে রাখবেন, নিয়মিত শরীরচর্চা ছাড়া এই ওষুধ ব্যবহারে উপকারের চেয়ে অপকারই বেশি। সুস্থ থাকতে বিশেষজ্ঞের পরামর্শ নিন, হুজুগে পড়ে জীবন ঝুঁকিতে ফেলবেন না।