সোনম ওয়াংচুক কি দ্বিতীয় গান্ধী? সুপ্রিম কোর্টে কেন্দ্রের তীব্র আপত্তিতে তোলপাড়

সোনম ওয়াংচুক কি দ্বিতীয় গান্ধী? সুপ্রিম কোর্টে কেন্দ্রের তীব্র আপত্তিতে তোলপাড়

লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুককে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শুনানির সময় আদালত গান্ধীর অহিংস নীতির প্রসঙ্গ টানলে সলিসিটর জেনারেল তুষার মেহতা কড়া আপত্তি জানান। তিনি স্পষ্ট বলেন, কোনোভাবেই যেন ওয়াংচুককে জাতির জনকের সঙ্গে তুলনা করে মহিমান্বিত করা না হয়। এমনকি ওয়াংচুকের কর্মকাণ্ডকে ‘দেশবিরোধী’ বলেও অভিহিত করেন সরকারি আইনজীবী।

অন্যদিকে, আদালত জানায় যে কোনো বক্তব্যের খণ্ডিত অংশ নয়, বরং পূর্ণ প্রেক্ষাপট বিচার করা প্রয়োজন। ওয়াংচুক নিজে সহিংসতার বিরুদ্ধে মত দিলেও কেন্দ্র দাবি করেছে, তাঁর আন্দোলন জনশৃঙ্খলা ব্যাহত করছে। পাশাপাশি, তাঁর শারীরিক অসুস্থতার দাবিকেও সোশ্যাল মিডিয়ার তৈরি প্রচার বলে উড়িয়ে দিয়েছে সরকার। সুস্থতার কারণ দেখিয়ে এই মুহূর্তে তাঁকে মুক্তি দিতেও অস্বীকার করেছে কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *