আবার কি অশান্ত হতে পারে বাংলা? হুমায়ুন কবীরের গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ!

আবার কি অশান্ত হতে পারে বাংলা? হুমায়ুন কবীরের গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ!

নিউজ ডেস্ক: বাবরি মসজিদের নাম ব্যবহার করে কি রাজ্যে নতুন কোনো অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে? মসজিদ নির্মাণ ঘিরে হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য সাধারণ মানুষের মনে দাঙ্গা ও সংঘর্ষের পুরোনো আতঙ্ক উস্কে দিচ্ছে। এই পরিস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাঁর গ্রেফতারি চেয়ে ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা।

তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতার নতুন রাজনৈতিক তৎপরতা এবং মসজিদ ইস্যু ঘিরে প্রশাসনিক স্তরে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। কোটি কোটি টাকা চাঁদা তুলে শুরু হওয়া এই নির্মাণকাজ সামাজিক সম্প্রীতির ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তিত সাধারণ নাগরিকরা। একদিকে প্রাণনাশের আশঙ্কা আর অন্যদিকে আইনি লড়াই—সব মিলিয়ে জনজীবনে উত্তাপ ক্রমেই বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *