কলকাতার প্রাক্তন সিপি-র ছেলের অ্যাকাউন্টে বড় থাবা! দিল্লি যেতেই কি হল এমন কাণ্ড?
February 11, 20268:11 pm

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র দিল্লিতে পেয়িং গেস্টের ঘর ভাড়া নিতে গিয়ে ভয়াবহ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অনলাইনে লেনদেনের সময় তাঁর অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা গায়েব হয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশ ওড়িশা থেকে রাকেশ প্রধান নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সম্প্রতি ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তের আইনজীবী প্রশ্ন তুলেছেন দিল্লিতে ঘটা ঘটনার অভিযোগ কলকাতায় দায়ের করা নিয়ে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মেলায় তদন্তকারীরা এই চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি জারি রেখেছেন।