ট্রাম্পের সঙ্গে মোদির চুক্তিতে কি বিপদে পড়বে ভারত? রাহুল গান্ধীর বিস্ফোরক দাবিতে তোলপাড়!
February 11, 20268:18 pm

নিউজ ডেস্ক: ট্রাম্পের সঙ্গে মোদির বাণিজ্য চুক্তি কি আমাদের সাধারণ মানুষের ভবিষ্যৎ বিপন্ন করছে? সরাসরি প্রশ্ন তুলে রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছেন, এই চুক্তিতে ভারতের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানান, ভারতের তথ্যভাণ্ডার মোটেও সস্তা নয়। আমেরিকার ডলার বাঁচাতে ভারতের ডেটা ব্যবহারের সুযোগ দিলে তার বদলে সমমর্যাদা ও অধিকার আদায় করে নেওয়া উচিত ছিল, যা বর্তমান সরকার করতে ব্যর্থ হয়েছে।
এই চুক্তির ফলে আমাদের কৃষি খাত এবং জ্বালানি নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতকে পাকিস্তানের সঙ্গে এক পাল্লায় মাপা মোটেও কাম্য নয়। রাহুল গান্ধীর মতে, সাধারণ মানুষের আত্মমর্যাদা এবং কৃষকের অধিকার রক্ষায় এই ‘আত্মসমর্পণ’ দেশের জন্য বড় ক্ষতি ডেকে আনতে পারে।