বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর: রণক্ষেত্র বনগাঁয় গ্রেপ্তার ৩, তুঙ্গে রাজনৈতিক তরজা!

বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর: রণক্ষেত্র বনগাঁয় গ্রেপ্তার ৩, তুঙ্গে রাজনৈতিক তরজা!

বনগাঁর গোপালনগরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার গাড়ি ভাঙচুর ও তাঁর স্ত্রীকে হেনস্তার অভিযোগে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার বনগাঁ-চাকদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ এই ঘটনায় গাড়ি ভাঙচুরে অভিযুক্ত সৌমেন অধিকারীসহ পালটা মারধরের অভিযোগে আরও দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। অবরোধ চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে সরব হন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

পালটা অভিযোগে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানান, এলাকায় উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রশ্নের মুখে মেজাজ হারান বিধায়কের অনুগামীরা, যার ফলে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ইতিমত্যেই ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল জারি রয়েছে। দুই শিবিরের এই রাজনৈতিক চাপানউতোরকে কেন্দ্র করে গোপালনগরে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *