খুনের অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শিলিগুড়ি আদালতে, রণক্ষেত্র চত্বর সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী!

খুনের অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শিলিগুড়ি আদালতে, রণক্ষেত্র চত্বর সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী!

শিলিগুড়ির মাটিগাড়ায় দশম শ্রেণির ছাত্র খুনের ঘটনায় অভিযুক্ত রাজ পাসোয়ানকে আদালতে তোলার সময় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার আদালত চত্বরেই ক্ষুব্ধ পরিবারের সদস্যরা পুলিশের ঘেরাটোপ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে সশস্ত্র পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরে অপহরণের পর কিশোরকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। মঙ্গলবার শুকনা জঙ্গলের চা বাগান থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বিচার করে আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঘিরে রাখা এবং বিশৃঙ্খলা রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *