দ্বিতীয় বিয়ে নিয়ে বিপাকে বিধায়ক হিরণ! হাইকোর্টের বড় স্বস্তিতে কি শর্ত দিলেন বিচারপতি?
February 11, 20268:43 pm

প্রথম বিবাহ বিচ্ছেদ না করেই ফের বিয়ের পিঁড়িতে বসার গুরুতর অভিযোগে বড়সড় স্বস্তি পেলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই নির্দেশ দেওয়া হলেও তদন্তে পূর্ণ সহযোগিতার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত।
তবে জামিন পেলেও পুরোপুরি রেহাই পাচ্ছেন না এই তারকা বিধায়ক। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তের স্বার্থে প্রতি ১৫ দিন অন্তর তাঁকে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে। ভারতীয় ন্যায় সংহিতায় স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন পুনরায় বিবাহ এবং গার্হস্থ্য হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। বর্তমানে আইনি জটিলতার মাঝেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন হিরণ।