বছরে ১৮ হাজার টাকা দিচ্ছে সরকার! ১৫ মার্চ থেকে আপনার পাড়াতেই বসছে ফর্ম ফিলাপের বিশেষ ক্যাম্প?
February 11, 20268:44 pm

নিউজ ডেস্ক: বেকার যুবক-যুবতীদের জন্য কি তবে সুদিন ফিরছে? রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে যুবসাথী প্রকল্পের বিশেষ ক্যাম্প। মাধ্যমিক পাশ করলেই মিলবে মাসে ১৫০০ টাকা ভাতা, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে বাড়তি স্বস্তি আনবে। সার্ভার সমস্যা এড়াতে এবার অফলাইনেই ফর্ম জমা নেওয়া হবে।
২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করলে টানা ৫ বছর এই আর্থিক সুবিধা পাবেন। এমনকি স্বামী বিবেকানন্দ বা ঐক্যশ্রীর মতো স্কলারশিপ থাকলেও এই ভাতার পথে কোনো বাধা থাকবে না। তবে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী প্রাপকরা এই সুবিধা থেকে বাদ পড়বেন। সরকারি এই উদ্যোগে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বেকার তরুণ-তরুণীদের আর্থিক নির্ভরতা অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে।