মাধ্যমিকে এআই ব্যবহার করে টুকলি! হাতেনাতে ধরা পড়ল ৩ পরীক্ষার্থী, কড়া ব্যবস্থা পর্ষদের
February 11, 20269:12 pm

পূর্ব বর্ধমানের গলসি ও কাটোয়ায় মাধ্যমিকের শেষ দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে টুকলি করার সময় হাতেনাতে ধরা পড়ল তিন পরীক্ষার্থী। মোবাইল লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে তারা প্রশ্নপত্র স্ক্যান করে এআই-এর মাধ্যমে উত্তর খুঁজছিল। নজরদারি এড়িয়ে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত হয়ে গেছেন কর্তব্যরত শিক্ষকরা।
অসাধু উপায় অবলম্বনের দায়ে ওই তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কড়া নিরাপত্তা ও তল্লাশি সত্ত্বেও কীভাবে তারা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে পর্ষদ মহলে।