ভারত বনধ: আজ কি আপনার জরুরি কাজ আটকে যাবে? জানুন খুঁটিনাটি
February 12, 20268:26 am

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কি পথে বেরোবেন? ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনের ডাকা দেশজুড়ে এই ধর্মঘট আপনার দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। নতুন শ্রম আইন ও বেসরকারীকরণের প্রতিবাদে ডাকা এই বনধের ফলে ব্যাংক পরিষেবা থেকে শুরু করে যাতায়াতে সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
যদিও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল বনধের বিরোধী, তবুও জেলায় জেলায় পথ অবরোধ বা বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাংক লেনদেনে সমস্যা হতে পারলেও হাসপাতাল ও বিদ্যুৎ পরিষেবার মতো জরুরি ক্ষেত্রগুলো সচল থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় পরিবহণ ও অফিসের খবর নিয়ে তবেই রাস্তায় বেরোনো বুদ্ধিমানের কাজ হবে।