ভোটের সকালে মৌলভীবাজারে রক্তাক্ত যুবক, এই অস্থিরতা কি সাধারণ মানুষের নিরাপত্তা কেড়ে নেবে?

নিউজ ডেস্ক: বাংলাদেশে ১৮ বছর পর বহু প্রতীক্ষিত ভোটগ্রহণ শুরু হতেই মৌলভীবাজারে এক হিন্দু যুবকের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক পটপরিবর্তনের এই সন্ধিক্ষণে সাধারণ মানুষের নিরাপত্তা কি তবে তলানিতে? তারেখ রহমান ও শফিকুর রহমানের লড়াইয়ের মাঝে সাধারণ নাগরিকরা এখন শুধুই কি সহিংসতার শিকার হবেন?

হাসিনা পরবর্তী বাংলাদেশে আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে, যেখানে নির্ধারণ হবে আগামীর নেতৃত্ব। একদিকে দীর্ঘ নির্বাসন কাটিয়ে তারেখ রহমানের প্রত্যাবর্তন, অন্যদিকে জামায়াতের উত্থান—এই ত্রিমুখী সমীকরণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই নির্বাচন শুধু ক্ষমতার বদল নয়, বরং সাধারণ মানুষের শান্তিতে বাঁচার লড়াইয়ে এক বড় পরীক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *