শিবপুজোয় কি মনস্কামনা পূরণ হচ্ছে না? জেনে নিন সঠিক নিয়ম ও শুভ মুহূর্ত!
February 12, 202610:10 am

নিউজ ডেস্ক : আপনি কি শিবের আশীর্বাদ পেতে সঠিক নিয়ম মেনে পূজা করছেন? আড়ম্বর নয়, মহাদেব তুষ্ট হন ভক্তের শুদ্ধাচারে। শাস্ত্র মতে, ব্রহ্ম মুহূর্তে পূজা করা সবচেয়ে শুভ। এই সময়ে ভক্তিভরে পূজা করলে সুফল মেলে দ্রুত। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে সঠিক নিয়ম মেনে পূজা করলে মানসিক শান্তি ও সংসারে শ্রী বৃদ্ধি ঘটে।
শিবলিঙ্গে জল ঢালার সময় খেয়াল রাখুন যেন তা স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। বাড়িতে পুজোর ক্ষেত্রে ছোট শিবলিঙ্গই শ্রেয়। মনে রাখবেন, ছেঁড়া নয় বরং নিখুঁত বেল পাতা নিবেদন করা জরুরি। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা এই সামান্য কাজগুলোই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এবং মহাদেবের কৃপা নিয়ে আসতে পারে।