নির্বাচনী মহারণে বিএনপি না জামায়াত জোট, কার হাতে নিরাপদ সাধারণের ভাগ্য?

নিউজ ডেস্ক: ভোটের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? বৃহস্পতিবারের লক্ষ্মীবারে ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের ২৯৯টি আসনের। সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন—কার শাসনে জীবনযাত্রা হবে সহজ? তারেক রহমানের বিএনপি নাকি এনসিপি সহ ১২ দলের জামায়াত জোট, দেশের হাল ধরবে কারা? বিশেষজ্ঞদের মতে, এই লড়াই সরাসরি সাধারণ মানুষের পকেটের টান এবং দৈনন্দিন স্বস্তির ওপর প্রভাব ফেলবে।

জনমত সমীক্ষায় উঠে আসছে রোমাঞ্চকর তথ্য। ইএএসডি-র মতে বিএনপি ২০৮টি আসন নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও, ইন্টারন্যাশনাল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা। জামায়াত জোট ও বিএনপির মধ্যে ভোটের ব্যবধান নামমাত্র হতে পারে। সাধারণ মানুষ এখন কেন্দ্রে ভিড় করছেন নিজের মৌলিক অধিকার রক্ষায়। বিকেলে ভোট শেষ হলেই পরিষ্কার হবে, আগামী পাঁচ বছর দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানচিত্রটি কেমন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *