নিঃসঙ্গ সল্টলেকের বাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যু, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ?
February 12, 20261:59 pm

নিউজ ডেস্ক : নিজের ঘরেই কি তবে নিরাপদ নন বয়স্করা? সল্টলেকের জিডি ব্লকে এক বৃদ্ধের রক্তাক্ত ও পচাগলা দেহ উদ্ধার ঘিরে এই প্রশ্নই এখন স্থানীয়দের মনে আতঙ্ক ছড়াচ্ছে। দীর্ঘক্ষণ ফোন না ধরায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার হয় তাপস রায়ের নিথর দেহ। বাথরুমে পড়ে থাকা রক্তের দাগ এবং মাথায় আঘাতের চিহ্ন মৃত্যু নিয়ে দানা বাঁধছে গভীর রহস্য।
একা থাকা মানুষের নিরাপত্তা নিয়ে শহরবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, যার রিপোর্টেই পরিষ্কার হবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো অপরাধ। এই মৃত্যু সংবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।