তারেক না শফিকুর, কার দখলে যাচ্ছে বাংলাদেশের মসনদ, সাধারণ মানুষের ভাগ্যবদল কি এবার হবে?

তারেক না শফিকুর, কার দখলে যাচ্ছে বাংলাদেশের মসনদ, সাধারণ মানুষের ভাগ্যবদল কি এবার হবে?

নিউজ ডেস্ক: আওয়ামী লীগহীন বাংলাদেশে আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতার লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী এখন তারেক রহমান ও শফিকুর রহমান। সাধারণ মানুষের মনে প্রশ্ন, নতুন এই সরকার কি তাদের দৈনন্দিন অভাব-অনটন আর জুলাই সনদের স্বপ্ন পূরণ করতে পারবে? জুলাই সনদের ওপর গণভোট ও নতুন দুই কক্ষের সংসদ গঠন কি সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে?

প্রায় তেরো কোটি ভোটারের এই রায়ে নির্ধারিত হবে আগামী দিনের শাসনব্যবস্থা। আওয়ামী লীগ সমর্থক ও সাধারণ ভোটারদের রায় কোন বাক্সে পড়বে, তার ওপরই নির্ভর করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিচারব্যবস্থার সংস্কারের ভবিষ্যৎ। প্রবাসীদের পোস্টাল ব্যালট এবং স্থানীয় ভোটারদের প্রত্যাশা মিলিয়ে দেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, সেদিকেই তাকিয়ে আছে গোটা জাতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *