৭০ বছর পর নিষেধাজ্ঞা শেষ, সৌদি আরবে মদ মিলবে এবার সহজেই?

৭০ বছর পর নিষেধাজ্ঞা শেষ, সৌদি আরবে মদ মিলবে এবার সহজেই?

নিউজ ডেস্ক: সাত দশকের কঠোর নিয়মে বদল এলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়ে? সৌদি আরবে এখন সেই আলোচনাই তুঙ্গে। দীর্ঘ ৭৩ বছর পর অ্যালকোহলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পর্যটন ও বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের ফলে সাধারণ বিদেশি বাসিন্দা ও পেশাজীবীরা কতটা স্বস্তিতে থাকবেন?

নতুন নিয়মে অমুসলিম বিদেশি বাসিন্দারা এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় বিয়ার ও ওয়াইন কেনার সুযোগ পাচ্ছেন। তবে সবার জন্য অবাধ নয়, বরং বেতন সার্টিফিকেট বা কো ম্পা নির অনুমতির মতো কঠোর শর্ত এবং মাসিক কোটা ব্যবস্থা রাখা হয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই সংস্কার সৌদি আরবকে একটি আধুনিক ও উদার রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরছে, যা ভবিষ্যতে জীবনযাত্রায় আরও বড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *